


সেখ সাবির আলী (রবীন্দ্রনগর):-মেটিয়াব্রুজ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সন্তোষপুর লালাবাগান মাঠে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হলো পবিত্র দোলযাত্রা ও হোলি উৎসব। এই বর্ণাঢ্য অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন ব্লক–২–এর সভাপতি তথা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন রায় চৌধুরীর
উদ্যোগেই বসন্তের এই উৎসব পরিণত হয় এক সম্প্রীতির মিলনমেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটিয়াবুরুজ বিধানসভার বিধায়ক আব্দুল খালেক মোল্লা, পাশাপাশি কলকাতা কর্পোরেশন ও মহেশতলা পৌরসভার একাধিক জনপ্রতিনিধি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমন রায়চৌধুরী বলেন, বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টি ও বাংলার কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই বসন্ত উৎসবের আয়োজন। সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে নতুন রঙে রাঙিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি স্পষ্ট বার্তা দেন—দোল ও হোলি কেবল রঙের উৎসব নয়; এটি বাংলার সম্প্রীতি, সহাবস্থান ও সাম্প্রদায়িক ঐক্যের চিরন্তন প্রতীক। “ধর্ম যার যার, উৎসব সবার”—এই আদর্শেই এগিয়ে চলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-এর মানবিক ও উন্নয়নমুখী দর্শনের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দূরদর্শী নেতৃত্ব যুবসমাজকে ঐক্যবদ্ধ ও প্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছে বলেও জানানো হয়।
ওয়ার্ড নং ১০–এর এই দোল ও হোলি উদযাপন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়—এটি বাংলার অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সংহতি ও ঐক্যবদ্ধ অগ্রযাত্রার এক সুস্পষ্ট বার্তা।
মেটিয়াব্রুজে সুমন রায়চৌধুরীর নেতৃত্বে এই বসন্ত উৎসব প্রমাণ করে দিল—বাংলা আজও সম্প্রীতির পথেই অটল, আর মানুষের মিলনেই তার প্রকৃত শক্তি।