

সেখ সাবির আলী (মহেশতলা):-
২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহেশতলা বিধানসভা এলাকার অন্তর্গত মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ওয়ার্ডের পৌর পিতা গোপাল সাহার নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিধানসভার দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর শামীম আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শুভাশিস দাস এবং ২৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শুভ নাগ চৌধুরী।
সভায় কর্মীদের নিয়ে নির্বাচনী কৌশল ও সংগঠন মজবুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কো-অর্ডিনেটর শামীম আহমেদ কর্মীদের উদ্দেশে বলেন, তৃণমূল সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করাই মূল লক্ষ্য। বাংলা থেকে ভারতীয় জনতা পার্টি-কে পরাজিত করে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস সরকার গঠনের লক্ষ্যে কর্মীদের প্রস্তুত থাকার বার্তা দেওয়া হয়।