
🟥 সেখ সাবির আলী (মেটিয়াব্রুজ);- রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। গতকাল ধর্মতলার ধর্না মঞ্চ থেকে আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই কর্মসূচির অংশ হিসেবেই ধর্না মঞ্চে প্রতীকী রান্নার আয়োজন করেন তিনি।
সেই কর্মসূচিরই প্রতিফলন দেখা গেল কলকাতা পুরসভার ১৩৮ নম্বর ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ফরিদা পারভীনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে মহিলাদের নিয়ে আয়োজন করা হয় প্রতীকী রান্নার কর্মসূচি।
এদিন এলাকার বহু মহিলা বাড়ি থেকে রান্নার গ্যাসের চুলা, হাঁড়ি-কড়াই, হাতা-খুন্তি নিয়ে রাস্তায় জড়ো হন এবং গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
কাউন্সিলর ফরিদা পারভীন অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকারের সিদ্ধান্তের ফলেই রান্নার গ্যাসের দাম বেড়েছে এবং তার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। তাই গ্যাসের মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি বলে জানান তিনি।
সব মিলিয়ে গ্যাসের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, আর সেই প্রতিবাদের ছবি ধরা পড়ল কলকাতার ১৩৮ নম্বর ওয়ার্ডেও।