
সেখ সাবির আলী:-
ক্রিকেট বিশ্বের নতুন ইতিহাস লিখল ভারতীয় ক্রিকেট দল। আমেদাবাদের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জয় করল টিম ইন্ডিয়া।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে রেকর্ড ২৫৫ রান তোলে ভারত।
ব্যাট হাতে ঝড় তোলেন সঞ্জু স্যামসন। মাত্র ৪৬ বলে ৮৯ রান করেন তিনি।
অন্যদিকে অভিষেক শর্মা করেন ৫২ রান এবং ঈশান কিশান করেন ৫৪ রান।
২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপ বাড়তে থাকে নিউজিল্যান্ডের উপর।
বল হাতে ম্যাচের নায়ক জসপ্রীত বুমরা। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ কার্যত ভারতের দিকেই ঘুরিয়ে দেন তিনি।
এই জয়ের ফলে আবারও টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
২০০৭ সালের পর আবারও বিশ্বকাপ ঘরে তুলল টিম ইন্ডিয়া।
ভারতের এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশজুড়ে এখন একটাই স্লোগান—
বিশ্বসেরা ভারত!