🟡 সাব-হেডলাইন
সাতপাড়ায় গভীর রাতে ঘটনা, প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেলেন জখম যুবক


📝 সেখ সাবির আলী (কালিতলা)
দক্ষিণ ২৪ পরগনার আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিতলা থানার সাতপাড়া এলাকায় ঈদের প্যান্ডেলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযোগ, হাফিজুল মোল্লা বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে মাসুম আলী মোল্লা (২৪)-র মাথায় আঘাত করে। ঘটনাটি ঘটে গভীর রাতে, প্রায় রাত ১২টা নাগাদ।
আঘাতে রক্তাক্ত হয়ে পড়েন মাসুম আলী মোল্লা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সরশুনা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় হাফিজুল মোল্লা সহ মোট পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে তার ভাই ও বাবার নামও রয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় আগেও বিভিন্ন অভিযোগ ছিল।
ইতিমধ্যেই কালিতলা থানার পুলিশ অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।