

সেখ সাবির আলী (মহেশতলা):-দক্ষিণ ২৪ পরগনার, কালিতলা থানার অন্তর্গত, পশ্চিম রামেশ্বরপুর এলাকার বাসিন্দা, ৩৭ বছরের রুমা বিবি, আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ তিনি চট্টা বাজারে ডাক্তারের কাছে প্রেসার চেক করাতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি।
পরবর্তীতে পরিবারের সদস্যরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, রুমা বিবি সেখানে পৌঁছাননি। এরপরই উদ্বেগ বাড়ে পরিবারের। আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাস স্ট্যান্ড ও রেলস্টেশন—বিভিন্ন জায়গায় খোঁজ শুরু হয়েছে।
উল্লেখ্য, রুমা বিবির নার্ভের সমস্যা রয়েছে। তাঁর স্বামী শেখ রফিক পেশায় দর্জি। তাঁদের একটি ১৭ বছরের পুত্র সন্তান রয়েছে।
রুমা বিবির বাপের বাড়ি মহেশতলা পৌরসভা ২৫ নম্বর ওয়ার্ড-এর দক্ষিণ কাজীপাড়ায়।
পরিবারের তরফে সকলের কাছে আবেদন—কেউ যদি রুমা বিবির কোনো খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিকটবর্তী থানায় বা পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ নাম্বার:৯৮৩৬৬২৭৪৪৯(সেখ রফিক )
৬২৯০৬০৫৮৯৭