
সেখ সাবির আলী (বজবজ):-আসন্ন দোল ও হোলি উৎসবকে সামনে রেখে বজবজ থানার উদ্যোগে এবং বজবজ থানা সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্প্রীতির আবহে সম্পন্ন করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, বজবজ পৌরসভার পৌর প্রধান গৌতম দাসগুপ্ত, এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শঙ্কর ঘোষাল, বজবজ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, এক নম্বর পঞ্চায়েতের প্রধান ও সদস্য-সদস্যাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী কমলেশ সিং, বজবজ–মহেশতলা এসডিপি, থানার ও তদন্ত কেন্দ্রের অফিসার-ইনচার্জ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় দোল–হোলি উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানানো হয়।
প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত বার্তা—সবার সহযোগিতায় বজবজে শান্তি ও সম্প্রীতির আবহে পালিত হোক দোল–হোলি।