




সেখ সাবির আলী (নয়াদিল্লী)
মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার সকালে ভারতে ফিরলেন কাকরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁর হাতে দেখা যায় ভারতের সংবিধানের প্রধান নির্মাতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক ড. ভীমরাও রামজি আম্বেদকরের জীবনী গ্রন্থের একটি কপি।
দিল্লি বিমানবন্দরে তাঁর আগমনকে ঘিরে সমর্থকদের মধ্যে উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা যায়। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত ও অবস্থান স্পষ্ট করার ইঙ্গিত দেন।
আম্বেদকরের জীবনী হাতে নিয়ে জনসমক্ষে উপস্থিত হওয়াকে অনেকেই সামাজিক ন্যায়, সমতা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি তাঁর সমর্থনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তাঁর এই সফর এবং পরবর্তী কর্মসূচি দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিতে পারে।
বর্তমানে অভিজিৎ ডিপকের আগামী দিনের কর্মসূচি ও রাজনৈতিক বার্তার দিকে নজর রয়েছে সমর্থক ও রাজনৈতিক মহলের।