ssstarnewsdigital.com

7003054204

মেটিয়াব্রুজে দিলবার থান্দারের বার্তা—“সৎ নেতৃত্বেই উন্নয়ন, খুশি সাধারণ মানুষ”



সেখ সাবির আলী (মেটিয়াব্রুজ):-মেটিয়াব্রুজ ১৫৭ নম্বর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন এলাকার স্বনামধন্য জনপ্রিয় ব্যক্তি, বি এম একতা কনস্ট্রাকশনের মালিক দিলবার থান্দার । তিনি জানান, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি আশঙ্কা কাজ করছিল—কোথাও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের হাতে টিকিট না চলে যায়।
এই প্রেক্ষাপটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে ধন্যবাদ জানান। তাঁর বক্তব্য, তাঁরা একজন সৎ, আপসহীন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে সক্ষম প্রার্থীকে আবারও মেটিয়াব্রুজের জন্য নির্বাচিত করেছেন।
দিলবার থান্দার বলেন, হাজী আব্দুল খালেক মোল্লা শুধু একজন প্রার্থী নন, তিনি মেটিয়াব্রুজকে শান্ত ও সুস্থ পরিবেশে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। তাঁর হাতেই পুনরায় টিকিট তুলে দিয়ে দল যে আস্থা রেখেছে, তা এলাকার মানুষের মধ্যেও আত্মবিশ্বাস বাড়িয়েছে।
তিনি আরও জানান, মেটিয়াব্রুজের শুভবুদ্ধি সম্পন্ন সৎ মানুষরা এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি। তবে কিছু অসাধু দালাল চক্র এই সিদ্ধান্তে অখুশি, কারণ তাদের স্বার্থ এতে পূরণ হয়নি।
শেষে তিনি মেটিয়াব্রুজবাসীর কাছে আহ্বান জানান, উন্নয়ন, শান্তি এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সবাই যেন ঐক্যবদ্ধভাবে সঠিক নেতৃত্বকে সমর্থন করেন।