ssstarnewsdigital.com

7003054204

‘গোল্ডেন’এবার প্রার্থীর পাশে—মহেশতলায় সংবর্ধনায় নজর কাড়ল সমর্থকদের উপস্থিতি.




📄 সেখ সাবির আলী (মহেশতলা)
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বিধানসভা এলাকায় নির্বাচনী তৎপরতা ক্রমশ বাড়ছে। এই আবহেই আকড়া অঞ্চলে এক উল্লেখযোগ্য কর্মসূচি নজরে আসে,
আকড়া হাই মাদ্রাসার সম্পাদক শফিক আহমেদ মোল্লা ওরফে ‘গোল্ডেন’-এর নেতৃত্বে বহু কর্মী-সমর্থক একসঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাসের কার্যালয়ে পৌঁছে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।
গোল্ডেন, যিনি আকড়া এলাকার এক অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ, দীর্ঘদিন ধরেই যেকোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রথম সারিতে দেখা গিয়েছে তাকে। বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা কেন্দ্র এবং ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
এই ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ডের জন্যই তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এমন একজন প্রভাবশালী ও জনসংযোগে এগিয়ে থাকা ব্যক্তির নেতৃত্বে প্রার্থীর প্রতি শুভেচ্ছা জানাতে আসা নির্বাচনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ইতিবাচক বার্তা বহন করে।