

🟥 সেখ সাবির আলী (মেটিয়াব্রুজ):-
পবিত্র রমজান মাসে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস সভাপতি মোঃ মোক্তারের উদ্যোগে মেটিয়াব্রুজের মুদিয়ালিতে আয়োজন করা হয় এক বিশাল দাওয়াত-এ-ইফতার অনুষ্ঠানের।
এই ইফতার অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রোজা ভাঙার এই মিলনমেলায় সামিল হন বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি, সর্বভারতীয় কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সম্পাদক অর্গানাইজার তবরেজ আলম, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পর্যবেক্ষক রোহান মিত্র, মহেশতলা ব্লক কংগ্রেস সভাপতি শোয়েব পিয়াদা সহ কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।
প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার জেলা সভাপতি মোঃ মোক্তারের এই ইফতার আয়োজনের প্রশংসা করেন। অন্যদিকে রাজ্য পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর উপস্থিত সকলকে আসন্ন ঈদের আগাম শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের আয়োজক জেলা সভাপতি মোঃ মোক্তার সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখাই এই ইফতার অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই দাওয়াত-এ-ইফতার মেটিয়াব্রুজে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে বলে মনে করছেন উপস্থিত মানুষজন।